August 7, 2026, 5:47 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে আফ্রিকার প্রস্তাব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছে রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে আফ্রিকার কয়েকজন নেতা যে বিস্তারিত শান্তি প্রস্তাবনা উত্থাপন করেছেন তা ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করছে তার সরকার।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে শুক্রবার পুতিন বলেন, রাশিয়া আফ্রিকার সরকারগুলোর প্রস্তাবকে সম্মান করে এবং তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখেছে।

তিনি বলেন, এর আগের মধ্যস্থতার প্রস্তাবগুলো কথিত গণতান্ত্রিক দেশগুলো তাদের একচেটিয়া স্বার্থ চরিতার্থ করার জন্য দিয়েছিল। আর এখন ইউক্রেন সংকটের সমাধান করতে আফ্রিকা তাদের গুরুত্বের বাইরের একটি বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে।

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার একটি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন বিশ্ববাজারে খাদ্যশস্যের ঘাটতি পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আফ্রিকার নেতারা তাদের দেশগুলোতে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিতে পারে ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ কারণে, কয়েকজন আফ্রিকান শীর্ষ নেতার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিল ইউক্রেন সফর শেষে রাশিয়ায় পৌঁছেছে। তবে আফ্রিকার নেতাদের শান্তি প্রস্তাব কিয়েভ পত্রপাঠ প্রত্যখ্যান করেছে। ইউক্রেন সরকার বলেছে, দেশটির দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো শান্তি প্রস্তাব মেনে নেয়া হবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page