August 27, 2026, 9:20 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসি পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা

এম কবীর, ঝিনাইদহ ঝিনাইদহের হরিনাকুন্ডু  এসএসসি  পরিক্ষায় অকৃতকার্য হওয়ায়  আসিফ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র আতœহত্যা করেছেন। শুক্রবার রাতে উপজেলার তাহেরহুদা  গ্রামে  গোপীনাথপুর চটকাবাড়িয়ার মাঝে খালপাড়ে এ ঘটনা ঘটে। আসিফ আন্দুলিয়া ক্যানেলপাড়া গ্রামের  খয়বার আলীর ছেলে। আন্দুলিয়া মাধ্যমিকবিদ্যালয় থেকে সে এবছর এস এসসি পরিক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।

নিহতের বাবা খয়বার  জানান, তার ছেলে ২০২৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষায় অকৃতকার্য হয়। গতকাল শুক্রবার দুপুরে পরিক্ষার ফল প্রকাশ হওয়ার পর আর বাড়ি  ফেরেনি। অনেক খোজাখুজির পর আজ শনিবার সকালে খালপাড়ে গাছের সাথে ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। হরিনাকুন্ডু  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ  আসিফের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে থানায় মৌখিক ভাবে নিহতের পরিবার থেকে জানানো হয়েছে। অভিভাবকের লিখিত আবেদন এখনো জমা দেয়নি,  পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেব।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page