June 9, 2026, 1:51 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের যোগদান

এম কবীর,ঝিনাইদহ ঝিনাইদহে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আজিম-উল-আহসান। তিনি এর আগে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি  কুমিল্লা জেলা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ,  মানিকগঞ্জ জেলা পুলিশ, আপন বিভাগ এবং বঙ্গভবনে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে ঝিনাইদহ জেলা পুলিশ ও জেলা প্রশাসকের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আজিম -উল- আহসান কে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এর আগে বিদায়ী পুলিশ সুপার আশিকুর রহমান কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম নবাগত পুলিশ সুপার কে ঝিনাইদহে স্বাগত জানান এবং একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  ঝিনাইদহ  সার্কিট  হাউজে জেলা পুলিশের একটি সু-সজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার) এর নিকট থেকে নবাগত পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি ঝিনাইদহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page