October 18, 2026, 11:20 am
শিরোনামঃ
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুরআন অবমাননার প্রতিবাদে কুরআন গেট বানাবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের সিটি কাউন্সিলের প্রধান মেহদি চামরান বলেছেন, ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরান মহানগরে কুরআন গেট নির্মাণ করা হবে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিটি কাউন্সিল প্রধান বলেছেন তাদের অর্থায়নে রাজধানীর প্রবেশদ্বারগুলোর কোনো একটিতে বিশাল আকারের কুরআন গেট নির্মাণ করা হবে। সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার পর তিনি এই ঘোষণা দিলেন।

কুরআন অবমাননার প্রতিবাদে ইরান নানা পদক্ষেপ নিয়েছে। তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভও হয়েছে। সুইডেনের নয়া রাষ্ট্রদূতকে গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে তেহরান।

সম্প্রতি সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় দুই বার পবিত্র কুরআন অবমাননা করেছে। ওই ব্যক্তি সম্প্রতি পবিত্র ঈদুল আজহার দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে একবার এবং গত ২০ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কুরআন অবমাননার জঘন্য অপকর্ম ঘটায়। দুবারই সুইডেনের পুলিশ তাকে কঠোর নিরাপত্তা প্রদান করে।

এছাড়া, ডেনমার্কের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘দানস্কে প্যাট্রিওটার’ গত দু’সপ্তাহে তিনবার মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা করেছে। ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কুরআন অবমাননার বিরুদ্ধে ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page