August 7, 2026, 11:13 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নাইজারে অভ্যুত্থান ; বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ৭ দিনের আল্টিমেটাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আফ্রিকার ১৫ দেশের শীর্ষ নেতারা বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য নাইজারের সামরিক জান্তাকে এক সপ্তাহের সময় দিয়েছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ কাজ করতে ব্যর্থ হলে নাইজারের সামরিক সরকারকে পরিণতি ভোগ করতে হবে। তারা বলপ্রয়োগ করে সামরিক জান্তাকে হটানোরও হুমকি দিয়েছেন।

১৫ জাতির আফ্রিকান আঞ্চলিক জোট- ইকোওয়াসের শীর্ষ নেতারা গতকাল নাইজেরিয়ায় এক জরুরি বৈঠকে মিলিত হয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাইজারের সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে আটক করে রেখেছে এবং দেশটির শক্তিশালী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার জেনারেল আব্দুর রহমান তিয়ানি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

ইকোওয়াসের বিবৃতিতে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হলে নাইজারে সাংবিধানিক শাসন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ‘সবকিছু’ করা হবে।

বিবৃতিতে বলা হয়, “প্রয়োজনে নাইজারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য শক্তি প্রয়োগ করা হবে।” আফ্রিকার শীর্ষ নেতারা নাইজারের সামরিক সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি দেশটির সঙ্গে ইকোওয়াসভুক্ত দেশগুলোর সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ইকোওয়াসভুক্ত দেশগুলো হচ্ছে, নাইজেরিয়া, নাইজার, সেনেগাল, লাইবেরিয়া, বেনিন, বুর্কিনাফাসো, কাবো ভেরডে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি বিসাউ, মালি, সিয়েরা লিওন ও টোগো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page