September 20, 2026, 7:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর রুশ নৌবাহিনীতে নতুন ৩০ রণতরী যুক্ত হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধির কাজ অব্যাহত থাকবে। এ লক্ষ্যে চলতি বছর এই বাহিনীতে ৩০টি নতুন রণতরী সংযুক্ত করা হবে।

পুতিন গতকাল (রোববার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনী দিবস উপলক্ষে এক মহড়া পরিদর্শন করার সময় এ ঘোষণা দেন। তিনি রুশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুশীলন উপভোগ করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া আজ আত্মবিশ্বাসের সঙ্গে তার জাতীয় সামুদ্রিক নীতির মহান লক্ষ্য বাস্তবায়ন করছে এবং ক্রমাগতভাবে নিজের নৌশক্তি বৃদ্ধি করছে। শুধু এ বছরই এই বাহিনীতে যোগ দেবে বিভিন্ন শ্রেণির ৩০টি যুদ্ধজাহাজ।”

এ সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ প্রেসিডেন্ট পুতিনের পাশে উপস্থিত ছিলেন।

রাশিয়ায় প্রতি বছর জুলাই মাসের শেষ রোববার নৌবাহিনী দিবস পালন করা হয়। এ উপলক্ষে চলতি বছর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত নৌমহড়ায় ৩,০০০ নৌসেনার পাশাপাশি ৪৫টি রণতরী, সাবমেরিন ও অন্যান্য জাহাজ অংশগ্রহণ করে।এছাড়া, বাল্টিক সাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং কাস্পিয়ান সাগরে মোতায়েন রুশ নৌবাহিনীও এ দিবস উপলক্ষে সামরিক কসরত করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page