September 28, 2026, 8:31 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক এলাকায় একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহতা হয়নি। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ইউক্রেন বাহিনী রাতে ট্রুবচেভস্কি জেলায় হামলা চালিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই জেলার একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত না হলেও স্টেশনটির জানালার গ্লাস ভেঙ্গে পড়েছে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রাশিয়া রোববার বলেছে, তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের বিভিন্ন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভের এসব ড্রোন হামলায় রাজধানীতে দুটি অফিস টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্বল্প সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page