April 25, 2026, 6:34 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

‘রাশিয়ায় ফিরছে যুদ্ধ’ : মস্কোয় ড্রোন হামলার পর বললেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধ এখন রাশিয়ায় ঢুকছে। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চলমান এ যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা ছিল অবশ্যম্ভাবী। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত বলে দাবি করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে তারা। দুটি ড্রোন একটি অফিস ভবনে বিধ্বস্ত হয়েছে।এ হামলার কারণে মস্কোর কেন্দ্রস্থল থেকে দক্ষিণ–পশ্চিমের ভনুকোভো বিমানবন্দর ঘণ্টাখানেকের জন্য বন্ধ রাখা হয়।

রোববার ভোরের দিকের এ হামলার আগেও বেশ কয়েক দফায় রাশিয়ার ভেতরে হামলা হয়েছে। মস্কো সেসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও তারা দায় স্বীকার করেনি।

তবে রোববারের হামলার কথা পরোক্ষভাবে স্বীকার করেন জেলেনস্কি। তিনি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো–ফ্রাঙ্কিভস্ক থেকে একটি ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেন, আজ কথিত বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল, ওই অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার সীমান্তে ফিরছে। রাশিয়ার শক্তিমত্তার প্রতীক হিসেবে পরিচিত কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোয় এই যুদ্ধ ফিরছে। এটা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও পুরোপুরি ন্যায়সংগত।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page