August 7, 2026, 10:30 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ নিয়ে প্রশ্ন তোলা মার্কিন কংগ্রেসম্যান বব গুড নিজ দেশেই প্রশ্নবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা মার্কিন কংগ্রেসম্যান বব গুডের ভূমিকা খোদ নিজ দেশেই প্রশ্নবিদ্ধ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতাবিরোধী আইন, অভিবাসন আইন, গর্ভপাত আইন, সমকামীদের অধিকারসহ মানবাধিকার ইস্যুতে বরাবরই কট্টর মৌলবাদি অবস্থানে বব গুড। কংগ্রেসে এসব আইন পাস ঠেকাতে অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় অংকের অর্থ নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে নির্বাচনী প্রচারণার জন্যও অর্থ নেয়ার অভিযোগ।

স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমল- যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশু-বৃদ্ধ কেউই। চলতি বছরই বন্দুক হামলায় নিহতের নতুন রেকর্ড গড়েছে দেশটি।

নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, গেল ৬ মাসে অন্তত ২৮টি নির্বিচার বন্দুক হামলায় নিহত হয়েছে ১৪০ জন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, প্রতি বছর দেশটিতে অন্তত ৫শটি নির্বাচারে বন্দুক হামলা ঘটছে।

এমন মানবাধিকার সংকট নিয়ে পুরো বিশ্ব সোচ্চার হলেও ভার্জিনিয়া রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান বব গুডের মতো নেতারা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরোধী। মার্কিন ফাইনান্স ট্র্যাকিং গ্রুপ- ওপেন সিক্রেটের তথ্য বলছে, কংগ্রেসে এ আইন পাস বন্ধের লবিংয়ে বিভিন্ন সংস্থা প্রায় ৬ কোটি ডলার দেয়। এরমধ্যে বব গুডই একাই নেন ৩২ হাজার ডলারের বেশি অর্থ।

২০২২ সালে নির্বাচনী প্রচারণায় তার মোট ব্যয় সাড়ে ১১ লাখ মার্কিন ডলার হলেও এরমধ্যে তার ব্যক্তিগত অর্থ ছিল মাত্র ৩ হাজার ডলার, বাকি পুরোটাই শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার দেয়া।

শুধু অস্ত্র নিয়ন্ত্রণ আইনই নয় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশেরও বিরোধী বব গুড। গর্ভপাতবিরোধী আইন পাসেরও বিপক্ষে অবস্থান নিয়ে রাস্তায় প্রচারণা চালান তিনি।

আর বিশ্বের শীর্ষ এ গণতান্ত্রিক ও উদারবাদী দেশের আইন প্রণেতা হয়েও সমকামীদের অধিকার ইস্যুতে তার বক্তব্য রীতিমত বিতর্কিত।

নিজ দেশেই নির্বাচনসহ এসব মানবাধিকার ইস্যুতে যার কট্টর ও বিতর্কিত অবস্থান স্পষ্ট, সেখানে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার নিয়ে মার্কিন কংগ্রেস বা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে চিঠি দেয়া কতোখানি যৌক্তিক, সে প্রশ্ন থেকেই যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page