August 7, 2026, 11:11 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বাখমুতে ১২ বর্গ কিমি ভূমি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাদের দখলে থাকা বাখমুতে আরও ভূমি পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সোমবার ইউক্রেন বলেছে, বাখমুতে ১২ বর্গ কিলোমিটার ভূমি নিজেদের দখলে নিয়েছে তাদের সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার একটি টেলিগ্রাম বার্তায় বলেছিলেন, গত সপ্তাহে শত্রুরা সব শক্তি দিয়ে আমাদের অগ্রগতি বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী দেশ রক্ষায় ধীরে ধীরে অগ্রসর হয়।

তিনি বলেছেন, বাখমুতের দিকে মুক্ত করা ভূমির আয়তন মোট ৩৭ বর্গকিলোমিটার। এক সপ্তাহে দুই বর্গ কিলোমিটার মুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মুক্ত ভূমির আয়তন ২০৪ দশমিক ৭ বর্গকিলোমিটার। এক সপ্তাহে তা বেড়েছে ১২ দশমিক ৬ বর্গকিলোমিটার।

ইউক্রেনের কর্মকর্তারা পাল্টা আক্রমণের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, একটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে। বাখমুতকে পুনরুদ্ধার করা জন্য অগ্রসর হচ্ছে সেনাবাহিনী।

দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের মে মাসে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page