August 7, 2026, 10:12 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ক্রিভি-রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অনন্ত ছয়জন নিহত হয়েছে, তাদের মধ্যে ১০ বছরের শিশু ও তার মাও রয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার একটি বহুতল ভবনে ও একটি বিশ্ববিদ্যালয়ে রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়। এতে অনন্ত ৬৯ জন আহত হয়।

আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক এই ঘটনার জন্য একদিনের শোক দিবস ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রাইভি রিহ এবং রুশ ধারাবাহিক হামলার টার্গেট এই শহর।

জুন মাসে, রাশিয়া বেসামরিক ভবনগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলায় এই শহরের ১১ জন নিহত  এবং ২৮ জন আহত হয়।

সর্বশেষ হামলায় শিশুসহ অনেক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার পরেই এই হামলার ঘটনা ঘটে।

জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, এই হামলার কারণে অনেক উঁচু ভবন সম্পূর্ণভাবে ভেঙে যায়। প্রায় ১৫০ জন বিস্ফোরণ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page