April 25, 2026, 1:33 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় প্রতিদিন গড়ে দুটি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটছে : গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় বর্তমানে প্রতিদিন গড়ে দুটি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভ নামে একটি সংস্থা এই তথ্য দিয়েছে।

এর ফলে ২০২১ সালে আমেরিকায় বন্দুক সহিংসতার যে রেকর্ড সৃষ্টি হয়েছিল, চলতি বছর তা ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। ২০২১ সালে মোট ৬৯০টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। চলতি বছর এ পর্যন্ত ৪১৯টি বড় ধরনের বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। গান ভাইলেন্স আর্কাইভের তথ্যের বরাত দিয়ে এক্সিওস অনলাইন সোমবার এ খবর দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের এই সময় পর্যন্ত ৪০১টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। সে হিসেবে ২০২১ সালের এই সময় পর্যন্ত প্রতিদিন ১.৯টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে। এখনো চলতি বছর শেষ হতে ১৫৩ দিন বাকি। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে চলতি বছর গণগুলি বর্ষণের ঘটনার যে প্রবণতা তাতে ওই রেকর্ড ছাড়িয়ে যাবে। চলতি বছর আমেরিকায় এ পর্যন্ত বন্দুক সহিংসতায় ২৫ হাজার মানুষ মারা গেছে। অর্থাৎ বন্দুক সহিংসতায় আমেরিকায় গড়ে প্রতিদিন ১১৮ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সমস্ত মৃত্যুর ঘটনায় প্রতিদিন গড়ে একজন শিশু মারা যাচ্ছে যাদের বয়স শূন্য থেকে ১১ বছর। এছাড়া, ১২ থেকে ১৭ বছরের শিশু কিশোর মারা যাচ্ছে প্রতিদিন গড়ে চারটি।

চলতি বছরের গণ-গুলিবর্ষণের ঘটনায় ২২ হাজার মানুষ আহত হয়েছে যার মধ্যে ৪০০টি শিশু এবং ২,৪০০ কিশোর-কিশোরী রয়েছে। খবরে বলা হয়েছে, গান ভায়োলেন্স আর্কাইভ যে তথ্য প্রকাশ করেছে তা আমেরিকার পুরো চিত্র নয়, এর বাইরেও অনেক বন্দুক সহিংসতা ও হতাহতের ঘটনা থেকে যায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page