April 25, 2026, 10:33 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে : কিয়েভের মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিয়েভের মেয়র বুধবার বলেছেন, রাশিয়া রাতে ইউক্রেনের রাজধানীতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কিয়েভের অনেক এলাকার ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাজধানীতে শত্রুপক্ষের হামলা এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে সোলোমিয়ানস্কি এলাকার একটি অনাবাসিক ভবনের ক্ষতি হয়েছে।’
কিয়েকভের ব্যস্ত সোলোমিয়ানস্কি এলাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
ক্লিৎস্কো বলেন, রাশিয়ার ড্রোন হামলায় ‘সভিয়াতোশিনস্কি এলাকার একটি গাছে আগুন ধরে যায়। তবে এসব ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি।
এএফপি’র এক সংবাদদাতা রাত তিনটার দিকে কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
কিয়েভ নগরীর সামরিক প্রশাসন জানায়, গোলসিভস্কি এলাকায় একটি ড্রোনের কিছু অংশ পড়ে থাকতে দেখা যায় এবং সেখানে ড্রোন হামলায় একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।
তারা আরো জানায়, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।
এরআগে প্রশাসন ড্রোন হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে সতর্ক করে দেয়।
বিস্তারিত উল্লেখ না করে আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় আরো জানায়, বুধবার দক্ষিণ ওডেসা অঞ্চলও ড্রোন হামলার শিকার হয়েছে।
এদিকে রাশিয়া বলেছে, মস্কো, ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরে বিভিন্ন জাহাজ ইউক্রেনের ড্রোন হামলার শিকার হওয়ার একদিন পর এসব হামলা চালানো হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page