September 28, 2026, 10:54 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ঘনিষ্ঠমিত্র বেলারুশের সঙ্গে গত কয়েক মাসে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ডের। ভাড়াটে ওয়াগনারসহ সীমান্তের নিরাপত্তা ইস্যুতে দুই দেশের টানাপোড়েন নতুন করে আলোচনায়। এরই মধ্যে বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে নিজেদের পূর্ব সীমান্তে সেনা পাঠিয়েছে ওয়ারশ।

পোল্যান্ডের অভিযোগ তাৎক্ষণিক অস্বীকার করে বেলারুশের সামরিক বাহিনী বলেছে, সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করতেই এই অপচেষ্টা চালাচ্ছে ওয়ারশ।

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমান্তে সামরিক হেলিকপ্টার, অতিরিক্ত বাহিনী ও সরঞ্জাম পাঠাচ্ছে। সীমান্ত লঙ্ঘনের বিষয়টি ইতোমধ্যে ন্যাটোকে অবহিত করা হয়েছে। পুরো বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে।

যদিও পোলিশ সামরিক বাহিনী প্রথমে সীমান্ত লঙ্ঘনের কথা না জানালেও পরে বিষয়টি সামনে আনে। তাদের অভিযোগ, বেলারুশের যুদ্ধ হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। ফলে উচ্চতা কম থাকায় রাডারে ঠিকমতো শনাক্ত করা যায়নি।

পাল্টা প্রতিক্রিয়ায় বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়ারশ তার বিদেশি মোড়লদের সঙ্গে আলোচনা করে ঘটনাটি বদলে ফেলেছে। এমআই-৮ ও এমআই-২৪ হেলিকপ্টারগুলো কোনও সীমান্ত লঙ্ঘন করেনি।

গত মাসের শেষ দিকে পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি অভিযোগ করেছিলেন, তার দেশের সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। এসব যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে ঢুকতে পারে সন্দেহ করে উদ্বেগও প্রকাশ করেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ



Our Like Page