September 28, 2026, 10:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নরওয়ে এখন রাশিয়ার ‘অবন্ধু রাষ্ট্র’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরওয়ে এখন আর রাশিয়ার বন্ধু নয়। মস্কো নরওয়েকে এই তালিকা থেকে বাদ দিয়েছে। যেসব দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তাদেরকে নতুন একটি তালিকায় রেখেছে রাশিয়া। ওই তালিকার নাম দেওয়া হয়েছে ‘অবন্ধু রাষ্ট্র’।

এই তালিকায় প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। এই দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি রুশ বিমানের জন্য নিজেদের আকাশপথও বন্ধ করে দিয়েছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া। এই তালিকায় তাইওয়ানের নামও রয়েছে।

এছাড়া রয়েছে ইউরোপের মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিখটেনস্টাইন, মোনাকো, সান ম্যারিনো, উত্তর মেসিডোনিয়াও। এবার এই তালিকায় যুক্ত হলো নরওয়ে। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কূটনৈতিক মিশনের বিরুদ্ধে কাজ করায় নরওয়েকে এই তালিকায় যুক্ত করা হয়।

গত এপ্রিলে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে নরওয়ে। এর প্রতিক্রিয়ায় নরওয়ের ১০ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয় মস্কো। নরওয়ে বলছে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়নি এমন দাবি সত্যি নয়।

এদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ট এক বিবৃতিতে বলেন, আজকের এই পরিস্থিতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফল। রাশিয়া নিজেই এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page