August 8, 2026, 12:15 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে ৪৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলিতে ৪৫ জন নিহত হয়েছে।

বিবিসির তথ্যমতে, বুধবার দেশটির তিনটি প্রদেশে পুলিশ অভিযান চালাতে গেলে মাদক কারবারিদের সঙ্গে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

ব্রাজিলের পুলিশ জানায়, রিও ডি জেনেইরোর কমপ্লেক্সো ডা পেনহা এলাকাতে পুলিশ অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে সেখানে অন্তত ১০ জন নিহত হয়।

এর আগে সাও পাওলো প্রদেশে ‘অপারেশন শিল্ড’ নামে চালানো পুলিশের পাঁচদিনের এক বিশেষ অভিযানের সময় সংঘর্ষে ১৬ জন নিহত হয়।

এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশে গত শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত সপ্তাহে সাওপাওলো প্রদেশের একটি শহরে স্পেশাল ফোর্সের এক কর্মকর্তাকে হত্যা করে মাদক কারবারীরা। এরপর থেকেই সাও পাওলো, রিও ডি জেনেইরো ও বাহিয়া প্রদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে।

এই অভিযানে সময় বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page