August 7, 2026, 1:19 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

চীনের সঙ্গে সংঘাতের ফল হবে বিশ্বের জন্য ‘বিপর্যয়কর’: তাইওয়ানের মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানে চীনা আক্রমণ হবে বিশ্বের জন্য বিপর্যয়কর। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টার শিল্প এবং বৈশ্বিক নৌপরিবহনে স্বশাসিত দ্বীপ রাষ্ট্রের কৌশলগত গুরুত্বের কারণে চীনের সঙ্গে সংঘাতের ফল হবে বিপর্যয়কর।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান যখন আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কতার কথা উচ্চারণ করলেন। এছাড়া তাইওয়ান প্রণালিতে চীনের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে দ্বীপটি।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। প্রয়োজনে সামরিক উপায়ে ভূখণ্ড দখলের অঙ্গীকার একাধিকার করেছে বেইজিং।

জোসেফ উ বলেছেন, তাইওয়ানের বিরুদ্ধে যেকোনও শক্তি প্রদর্শন বৈশ্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তিনি বলেন, আমাদের যা প্রয়োজন তা হলো আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যাখ্যা করা যে, তাইওয়ানকে ঘিরে যেকোনও সংঘাতের ফল বিশ্বের জন্য বিপর্যয়কর হবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি ঘাটতি, মূল্যস্ফীতি বৃদ্ধির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিশ্বের সাপ্লাই চেইনে বাধার বিষয়টি চিন্তা করে দেখুন। আমরা আশা করি চীনের সরকার তাইওয়ানের বিরুদ্ধে শক্তি ব্যবহারের উদ্যোগ নেবে না। কারণ এর প্রভাব বিশ্বের জন্য হবে গুরুতর।

জোসেফ উ বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানিদের হয়ে যুদ্ধ করবে এমনটি তারা মনে করেন না। আমরা নিজেদের অবস্থান বুঝতে পারছি। এটি আমাদের দেশ, এটি আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের গণতান্ত্রিক জীবনধারা। ফলে তাইওয়ানকে রক্ষা আমাদের দায়িত্ব। কোনও কিছুর বিনিময়ে আমরা তা হাতছাড়া করব না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page