September 28, 2026, 11:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কোনও চাপের কাছে মাথা নত করবো না : নাইজারের সামরিক  জান্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহালের জন্য কোনও চাপের কাছে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির অভ্যুত্থান নেতা জেনারেল আবদুরাহমানে চিয়ানি। পশ্চিম আফ্রিকার নেতাদের আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ এবং অমানবিক বলে সমালোচনা করেছেন তিনি। জাতিকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই জেনারেল।

২০২১ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বাজুম। ১৯৬০ সালে স্বাধীনতার পর প্রথম গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ছিল তা। জেনারেল আবদোরাহমানে চিয়ানি ২৬ জুলাই প্রেসিডেন্টকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন।

বুধবার জেনারেল আবদুরাহমানে চিয়ানি এসব বলেন। জেনারেল যখন টেলিভিশনে বক্তব্য রাখছিলেন, তখন নাইজার সংকট সমাধানে প্রতিবেশী নাইজেরিয়ায় মিলিত হচ্ছিলেন পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক সংগঠন ইকোওয়াসের প্রতিরক্ষা প্রধানরা।

আঞ্চলিক ব্লকটি নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৬ আগস্টের মধ্যে বাজুমের হাতে দায়িত্ব ফিরিয়ে না দিলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তারা।

ইতোমধ্যে ক্ষমতা দখলকারী সেনাদের সঙ্গে আলোচনার জন্য গ্রুপটি নাইজারে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। এটির নেতৃত্বে আছেন নাইজেরিয়ার সাবেক নেতা আব্দুল সালামি আবুবাকর।

টেলিভিশন ভাষণে স্ব-ঘোষিত নেতা তচিয়ানি বলেন, ‘সামরিক বাহিনী এই নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। কোনও হুমকির কাছে আমরা নতি স্বীকার করবো না। আমরা নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনও হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি।’

তিনি বলেন, ‘আমরা নাইজারের জনগণকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের কঠোর পরিশ্রমী জনতাকে দুর্ভোগ পোহাতে দেব না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের পরাজিত করতে হবে।’ সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page