November 28, 2026, 3:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা যুদ্ধ কৌশল ত্যাগ করছেন ইউক্রেনের কমান্ডাররা : নিউইয়র্ক টাইমস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী তার পশ্চিমা প্রশিক্ষকদের যুদ্ধ কৌশল পরিত্যাগ করছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ পরিসরে ঘুরে দাঁড়ানোর  কৌশলে ফিরে যাচ্ছে। গতকাল (বুধবার) নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। তবে এটি পরিষ্কার নয় যে, এই ধরনের পরিকল্পনা নিয়ে টিকে থাকার মত যথেষ্ঠ গোলাবারুদ ইউক্রেনের হাতে আছে কিনা।

জুন মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করে। তবে এ পর্যন্ত আমেরিকায এবং কিয়েভের কর্মকর্তারা হতাশাজনকভাবে স্বীকার করেছেন যে, এটি খুবই ধীরগতিতে চলছে এবং এ পর্যন্ত নিতান্তই অভিযান ব্যর্থ হয়েছে।
বিমান শক্তি ছাড়া রাশিয়ার পেতে রাখা মাইন ক্ষেত্রগুলো পেরিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের সরবরাহ করা ট্যাংক এবং আরমার্ড ভেহিকেলগুলো নিদারুনভাবে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার সেনাদের বিমান ও আর্টিলারি হামলায় বিপুলসংখ্যক ট্যাংক ও আরমার্ড ভেহিকেল ধ্বংস হয়েছে। এই পাল্টা সামরিক অভিযানে রাশিয়ার সেনাদের হাতে ইউক্রেনের অন্তত ৩০ হাজার সৈন্য নিহত হয়েছে।
দুই সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের ৪৭তম মেকানাইজড ব্রিগেড আমেরিকার সরবরাহ করা ব্র্যাডলি ইনফ্রান্ট্রি ফাইটিং ভেইকেলের শতকরা ৩০ ভাগ হারিয়েছে। অথচ এই ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছে ন্যাটো সেনারা।
বিপর্যয়কর এই পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক কমান্ডাররা তাদের যুদ্ধ কৌশল বদল করছেন। তারা রুশ গোলাগুলির ভেতর দিয়ে মাইন বিছানো যুদ্ধের ময়দান পার হওয়ার চেষ্টা বাদ দিয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহারের কৌশল নিয়েছেন।
ন্যাটো বাহিনীর কাছ থেকে স্বল্প সময়ের প্রশিক্ষণ নেয়ার কারণে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে ততটা পারদর্শী হয়ে উঠতে পারেনি যতটা পারদর্শী রুশ সেনারা। তবে যুদ্ধক্ষেত্রের কৌশল বদল করার কারণে ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে শক্ত অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় পাবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page