September 28, 2026, 11:42 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মস্কোয় হামলার জবাবে কিয়েভ ও ওডেসায় রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির বন্দরনগরী ওডেসায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ড্রোনগুলো কয়েক দিক থেকে কিয়েভে হামলা চালায় এবং ওডেসা বন্দরে চালানো একই ধরনের হামলায় সেখানকার অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাজধানীতে শত্রুপক্ষের হামলা এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে সোলোমিয়ানস্কি এলাকার একটি অনাবাসিক ভবনের ক্ষতি হয়েছে।’ কিয়েকভের ব্যস্ত সোলোমিয়ানস্কি এলাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

ক্লিৎস্কো বলেন, রাশিয়ার ড্রোন হামলায় ‘সভিয়াতোশিনস্কি এলাকার একটি গাছে আগুন ধরে যায়। তবে এসব ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি।

কিয়েভের সামরিক প্রশাসন দাবি করেছে, তারা মঙ্গলবার রাতের ওই হামলা সময় অন্তত ১০টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, যুদ্ধ এখন রাশিয়ায় ঢুকছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান এ যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা ছিল অবশ্যম্ভাবী। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত বলে দাবি করেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page