November 28, 2026, 3:35 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভারতে লিফটের ক্যাবল ছিঁড়ে দুর্ঘটনায় নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে বহুতল ভবনের মধ্যে লিফটের ক্যাবল ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়ডার একটি আবাসনে।

জানা গেছে, ক্যাবল ছিঁড়ে প্রায় আট তলা পর্যন্ত পড়ে যায় লিফটটি। সেই সময়ে লিফটের মধ্যে একাই ছিলেন তিনি। দুর্ঘটনার পরেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই বৃদ্ধ নারীর।

ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছিল? পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ লিফটে উঠেছিলেন ৭৩ বছর বয়সী বৃদ্ধা। সেই সময়ে ওই লিফটে আর কেউ ছিলেন না। হঠাৎ ক্যাবল ছিঁড়ে প্রায় আট তলা সমান দৈর্ঘ্য পর্যন্ত পড়ে যায় লিফটটি। যদিও কোথাও ধাক্কা খায়নি লিফটটি, সেরকমই ধারণা পুলিশের। কিন্তু একধাক্কায় দ্রুতগতিতে অনেকটা নেমে আসার জেরে প্রবল ঝাঁকুনি হয় লিফটে। তার জেরেই গুরুতর আহত হন বৃদ্ধা।

ঘটনার পরেই লিফট থেকে উদ্ধার করা হয় তাকে। মাথায় ও কনুইয়ে গুরুতর চোট ছিল বৃদ্ধার। লিফটের মধ্যে ধাক্কার কারণেই তিনি চোট পেয়েছেন বলে অনুমান পুলিশের। লিফট থেকে বের করার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধাকে। কিন্তু লিফটের মধ্যে ঘটনার আকস্মিকতায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি বৃদ্ধাকে।

এই ঘটনার পরেই তীব্র প্রতিবাদ শুরু করেন ওই আবাসনের বাসিন্দারা। আবাসনের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক বাসিন্দা। তাদের মতে, আবাসনের একাধিক বিষয়ে দীর্ঘদিন ধরে গাফিলতি চলছে। এরমধ্যে রয়েছে লিফটের বিষয়টিও। যথাযথ দেখাশোনা হয় না লিফটের, এই দাবিতে সরব হন বাসিন্দারা। সূত্র: এনডিটিভি

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page