September 28, 2026, 1:37 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী  সের্গেই শোইগু একটি কমান্ড পোস্ট পরিদর্শন করে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন। শুক্রবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

তারা জানায়, শোইগু সেখানের সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট পেয়েছেন এবং তিনি পূর্ব ইউক্রেনের লাইমানে সফল অভিযান চালানোয় কমান্ডার এবং সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি কখন এ সফর করেন সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উল্লেখ করা হয়নি।

টেলিভিশনে পরিবেশিত বিভিন্ন ছবিতে ইউনিফর্ম পরিহিত শোইগুকে ইউক্রেনে সেন্ট্রাল মিলিটারি ইউনিটের প্রধান জেনারেল আন্দ্রে মর্দভিচেভের উপস্থাপন করা একটি প্রতিবেদন শুনতে দেখা যায়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০-এ উঠতে দেখা গেছে। এটি যুদ্ধ চলাকালে নেওয়া সাঁজোয়া যানগুলোর অন্যতম।

ইউক্রেনে মস্কো বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারি রাশিয়ার আধা-সামরিক গ্রুপ ওয়াগনারের একটি ব্যর্থ বিদ্রোহের পর জুনের শেষের দিকে শোইগু সর্বশেষ কিয়েভের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছিলেন। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ



Our Like Page