April 25, 2026, 3:39 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার প্রশ্নে ন্যাটোকে সতর্ক করলো পোল্যান্ড ও লিথুয়ানিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ও লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, রাশিয়া থেকে বেলারুশে চলে আসা ভাড়াটে ওয়াগনার বাহিনী ন্যাটোর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল তৈরির চেষ্টা চালাতে পারে।

দুই দেশের সরকার প্রধান পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুওয়ালকিতে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ওয়াগনার বাহিনী অত্যন্ত বিপজ্জনক। এই বাহিনীর ইউনিটগুলো ন্যাটোর পূর্ব দিকে মোতায়েন করা হয়েছে। এতে ওই অঞ্চলে অস্থিরতা তৈরি হবে।

কদিন আগে পোলিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, ওয়াগনারের একশ’র বেশি যোদ্ধা পোল্যান্ড ভূখণ্ডের কৌশলগত  দিকে অগ্রসর হচ্ছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,  পোলিশ ও লিথুয়ানিয়ার সীমান্ত মুক্ত বিশ্ব সীমান্ত  বেলারুশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি একটা উদ্বেগের বিষয়। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বলেছেন, সীমান্তে আমাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুইজনের আলোচনা হয়েছে।

টুইটারে তিনি আরও বলেছেন, বেলারুশে ওয়াগনারের উপস্থিতি মানে আমাদের দুই দেশ এবং ন্যাটোর অন্যান্য মিত্রদের জন্য অতিরিক্ত ঝুঁকির কারণ। আমরা প্রস্তুত আছি।

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর উপস্থিতি নিয়ে বেলারুশের সঙ্গে নিজ নিজ সীমানা বন্ধ করার কথা বিবেচনা করছে লিথুয়ানিয়া ও পোল্যান্ড।  রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহের পর ওয়াগনার যোদ্ধাদের আশ্রয় দেয় বেলারুশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page