September 28, 2026, 2:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার নভোরোসিস্ক সামরিক বন্দরে ইউক্রেনের হামলার চেষ্টা ; দুই ড্রোন ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার নভোরোসিস্ক বন্দরনগরীর একটি সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী নভোরোসিস্ক নগরীর দিকে ছুটে আসা দুটি সমুদ্র-ড্রোন ধ্বংস করা হয়েছে। এ শহরে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনারা মানুষবিহীন দুটি স্পিডবোট পাঠিয়ে কৃষ্ণসাগরের ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। এর আগে রাশিয়ার জরুরি বিভাগ ওই এলাকায় একটি বড় রকমের বিস্ফোরণের কথা নিশ্চিত করেছিল তবে এ ব্যাপারে জরুরি বিভাগের কর্মকর্তারা তেমন কোনো তথ্য জানাতে পারেননি।

অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও থেকে দেখা যায়, একটি পেট্রোল বোট থেকে মানুষবিহীন স্পিডবোট লক্ষ্য করে গোলা ধর্ষণ করা হয়েছে এবং মুহূর্তেই স্পিডবোটটি বিস্ফোরিত হয়ে তাতে আগুন ধরে যায়। উপকূলভাগের কাছাকাছি এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বন্দুকের গুলি এবং একটি বড় রকমের বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। তবে রাশিয়া তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোন ধ্বংস করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page