August 2, 2026, 6:30 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় মাইকিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ে বসবাসরত লোকজনকে নিরাপদ জায়গায় সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শুক্রবার (৪ আগস্ট) পাহাড়ের বিভিন্ন জায়গায় মাইকিং কার্যক্রম শুরু হয়।

এদিকে শহরের রূপনগর এলাকায় সকালে মাটি ধসে একটি ঘরের ওপর পড়তে দেখা গেছে। তবে এই এলাকায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাউকে মাইকিং করতে দেখা যায়নি। ফায়ার সার্ভিস থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রূপনগর এলাকার বাসিন্দা দোলেয়ার হোসেন বলেন, ‘সকালে আমার বোনের ঘরে গাছসহ মাটি ধসে পড়ে। সকাল থেকে মাটি সরানোর কাজ করছি। প্রতিবছর বৃষ্টি হলে মাটি পড়ে। কিন্তু যাওয়ারও কোনও জায়গা নাই। তাই খেটে খাওয়া মানুষজন এই ঝুঁকি নিয়ে এখানে থাকে।’

রূপনগর এলাকার আরেক বাসিন্দা খাদিজা বেগম বলেন, ‘বৃষ্টি এখনো বেশি মনে হচ্ছে না। বেশি হলে আশ্রায় কেন্দ্রে যাব। আশ্রয় কেন্দ্র গেলে কষ্ট। সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে, রাতের খাবারের ঠিক থাকে না।’

রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন বলেন,‘ গত দুইদিন ধরে টানা মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশে আমরা রূপনগর ও শিমুলতলীসহ বেশ কিছু এলাকায় মাইকিং করে নিরাপদ আশ্রয়ে থাকতে সচেতনতা করছি। তবে মানুষের মধ্যে কোনও সাড়া পাচ্ছি না। আশা করছি মানুষজন আশ্রয় কেন্দ্রে সড়ে আসবে।’

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) বলেন, ‘আমরা কয়েকটি স্থান পরিদর্শন করেছি। বিকালে আবার যাবো।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page