October 5, 2026, 9:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেবেন ট্রাম্প !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জয় পেলে বিশ্বের বৃহত্তম সামরিক জোট তথা ন্যাটো থেকে আমেরিকাকে বের করে নিতে পারেন। তার প্রাক্তন হোয়াইট হাউস সহযোগী জন বোল্টন মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কা ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমরা প্রায় নিশ্চিতভাবেই আমেরিকাকে ন্যাটো থেকে প্রত্যাহার করে নেব।” ইরান এবং উত্তর কোরিয়ায় শাসন-পরিবর্তনে যুদ্ধ শুরু করতে সাবেক রাষ্ট্রপতি ট্রাম্পকে রাজি করাতে ব্যর্থ হওয়ার পরে, ২০১৯ সালের সেপ্টেম্বরে বোল্টনকে ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা সহকারীর পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

যুদ্ধবাজ হিসেবে কুখ্যাতি রয়েছে বোল্টনের। তিনি কিউবা, লিবিয়া, ভেনিজুয়েলা, সিরিয়া এবং ইয়েমেনে শাসন পরিবর্তনের জন্যও চাপ দিয়েছেন।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন প্রাক্তন উপদেষ্টা। বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের আসলেই কোনো দর্শন নেই যেটা আমরা রাজনৈতিক পরিভাষায় বুঝি। তিনি যখন সিদ্ধান্ত নেন তখন তিনি নীতিগত দিক বিবেচনা করেন না। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবকিছুই ডোনাল্ড ট্রাম্পের উপকারের সাথে সম্পর্কিত।’

গত চার মাসে তিনবার ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও ট্রাম্প রিপাবলিকান পার্টির ২০২৪ সালের রাষ্ট্রপতি মনোনয়নের জন্য শীর্ষ প্রার্থী। এই সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি জরিপ অনুসারে তিনি এবং রাষ্ট্রপতি জো বাইডেনের সমর্থন কমে ৪৩ শতাংশে এসেছে।

বাইডেন ইউক্রেন সংঘাতের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং কিয়েভে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহে ন্যাটো এবং অন্যান্য মার্কিন মিত্রদের নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন তিনি আবার নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে রুশ ও ইউক্রেনের নেতাদের আলোচনার টেবিলে বসিয়ে যুদ্ধ বন্ধ করবেন।

 



Our Like Page