November 28, 2026, 3:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে জাতিসংঘে উত্তর কোরিয়ার যুক্তি পেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র রাখা এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকারের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সং পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন।

বার্তা সংস্থা ইরনা আজ (শনিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, কিম সং দক্ষিণ কোরিয়ার সাথে ও.কে.ইউ.এস বা ওকোস জোট এবং পারমাণবিক উপদেষ্টা কমিটির ব্যাপারে আমেরিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন: উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যারা সম্মান করে, তাদের জন্য কখনোই হুমকি হবে না।

ওকোস হল একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরি ও স্থাপনে সাহায্য করতে গঠিত হয়েছে। এই জোটের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাশ্চাত্যের সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হবে।

উত্তর কোরিয়ার এই কূটনীতিক বলেন পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনটিপি) সদস্য নয়। এনপিটি’তে স্বাক্ষরকারীদের পক্ষে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলে মন্তব্য করেন মি. সং।।

এনটিপি চুক্তিটি ১৯৬৭ সালের জানুয়ারিতে কয়েকটি সীমিত দেশের মধ্যে হয়েছিল। বর্তমানে ১৮৯টি দেশ এই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান এবং ইহুদিবাদী ইসরাইল এখনও এই চুক্তি মেনে নেয় নি। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘনের পর উত্তর কোরিয়াও এনটিপি থেকে বেরিয়ে এসেছে।

পিয়ংইয়ং বলছে, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সরকার উৎখাতের বৈরী নীতি পরিহার না করা পর্যন্ত তারা তাদের প্রতিরক্ষা কর্মসূচির উন্নয়ন থেকে পিছপা হবে না।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page