August 7, 2026, 3:35 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বেশিরভাগ মার্কিন নাগরিক ইউক্রেনে সামরিক সহযোগিতা পাঠাতে রাজি নন : জনমত জরিপের ফল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেন সরকারকে আমেরিকা যে সামরিক সহযোগিতা পাঠাচ্ছে তার প্রতি এখন আর বেশিরভাগ মার্কিন নাগরিকের সমর্থন নেই। তারা বলেছেন, আমেরিকার উচিত ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দেয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন পুরো জুলাই মাস ধরে একটি জনমত জরিপ পরিচালনা করেছে। ১,২৭৯ জন মার্কিন নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয় এবংশুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে- শতকরা ৫৫ ভাগ মানুষ বলেছে, মার্কিন সরকার ইউক্রেনকে যে বাড়তি সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের উচিত তা বন্ধ করা। তবে শতকরা ৪৫ ভাগ মানুষ বলেছে- ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া উচিত।গত মাসে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৭ হাজার ৫০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে।

মার্কিন সহযোগিতা বিষয়ে সিএনএন’র জরিপে অংশ নেয়া শতকরা ৫১ ভাগ মানুষ বলেছে, আমেরিকা এরইমধ্যে ইউক্রেনের জন্য অনেক বেশি কিছু করেছে। তবে সরকার ৪৮ ভাগ মানুষ বলেছে, ইউক্রেনের জন্য আরো বেশি সহযোগিতা দেয়া দরকার। আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে কী ধরনের সহযোগিতা দেয়া উচিত- এমন এক প্রশ্নের জবাবে জরিপে অংশে নেয়া লোকজনের শতকরা ৬৩ ভাগ গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেছে, ৫৩ ভাগ সামরিক প্রশিক্ষণের কথা, ৪৩ ভাগ অস্ত্র সরবরাহের কথা এবং যুদ্ধে মার্কিন সেনাদের অংশগ্রহণের কথা বলেছে সরকার ১৭ ভাগ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page