August 7, 2026, 3:35 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পাল্টা অভিযান চালাতে গিয়ে ইউক্রেনের ৪৩ হাজার সেনা মারা গেছে : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইউক্রেনের আহত সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন গত দুই মাস আগে পাল্টা সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪৩ হাজার সেনা হারিয়েছে। গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

জুন মাসের প্রথম দিকে ইউক্রেন বহুল আলোচিত রুশ-বিরোধী পাল্টা অভিযান শুরু করে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, এই ৪৩ হাজার সেনার মধ্যে আহত সেনা, বিদেশী ভাড়াটে যোদ্ধা এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় যে সমস্ত সেনা মারা গেছে তাদের সংখ্যা ধরা হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত দুই মাসের যুদ্ধে ইউক্রেন মার্কিন নির্মিত ৭৬টি এম-৭৭৭ হাউইটজার এবং ৮৪টি পশ্চিমা সেল্ফ প্রোপেল্ড আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এর পাশাপাশি নানা রকমের ৪,৯০০ ইউনিট সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে যার মধ্যে রয়েছে ২৫টি লেপার্ড-সহ ১,৮০০টি ট্যাংক এবং আর্মার্ড কম্ব্যাট ভেহিকেল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। তবে রাশিয়া বারবারই বলেছে, এসব অস্ত্র যুদ্ধের ফলাফল পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না বরং যুদ্ধ শুধু দীর্ঘায়িত হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page