August 7, 2026, 4:37 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে মানা হয়নি আদালতের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করার পর ইসলামাবাদ পুলিশ প্রধানকে তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পরিবর্তে ইমরান খানকে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। তারা ইমরান খানকে কঠোর নিরাপত্তার মধ্যে লাহোর থেকে নিয়ে আসেন।

এ ছাড়া আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল সুপারকে ইমরান খানকে গ্রহণ করার নির্দেশ দিলেও, তা করা হয়নি। তার পরিবর্তে ইমরানকে পাঞ্জাবের আটোক কারাগারে নিয়ে যাওয়া হয়।

ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) জন্য জারি করা আদালতের আদেশে বলা হয়েছে, আইজি’র অনুমোদন নিয়ে ইসলামাবাদ পুলিশ দোষী ইকরামুল্লাহ খানের ছেলে ইমরান খান নিয়াজিকে গ্রেফতার করে উল্লেখিত সাজা কার্যকর করার জন্য তাকে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালায় পাঠাবে।

আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টের জন্য জারি করা অন্য একটি আদেশে বলা হয়, দণ্ডিত ইমরান খান নিয়াজিকে উক্ত কারাগারে আপনার হেফাজতে গ্রহণ করে উল্লেখিত সাজা কার্যকরে এই পরোয়ানা প্রয়োজন।

তবে ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেনি। এমনকি তাকে আদিয়ালা কারাগারেও আটক রাখা হয়নি।

পাঞ্জাব পুলিশের সূত্র ডনকে জানিয়েছে, লাহোর পুলিশকে দুপুরের আগে সতর্ক করা হয়েছিল তোশাখানা মামলার বিষয়ে। পশ্চিম ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের রায় ঘোষণার পরপরই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার জন্য তাদের আদেশ দেওয়া হয়েছিল।

সূত্রটি বলেছে, একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে গঠিত লাহোর পুলিশের একটি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। তারা রায় ঘোষণার পরপরই জামান পার্কে পৌঁছেছিল।

সূত্রটি আরও জানায়, হেফাজতে নেওয়ার আগে ইমরান খানকে আশ্বস্ত করা হয়েছিল যে তাকে মারধর করা হবে না বা কেউ তার সঙ্গে দুর্ব্যবহার করবে না। তারপর ইমরানকে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার গাড়িতে করে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

যে দলটি ইমরান খানকে গ্রেফতার করেছিল তারা এক পর্যায়ে তাকে লাহোরের ডিআইজি অপারেশনস এবং এসএসপি অপারেশন্সের কাছে হস্তান্তর করে। তারপর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইমরান খানকে ইসলামাবাদের দিকে নিয়ে যাওয়া হয়।

ইসলামাবাদ পুলিশের সূত্র জানায়, লাহোর পুলিশ সন্ধ্যায় ইসলামাবাদ টোল প্লাজায় পৌঁছায়। সেখানে এসএসপি অপারেশনস মালিক জামিল জাফর তার সুসজ্জিত পুলিশ বাহিনী নিয়ে ইমরান খানকে হেফাজতে নেন। এসএসপি জাফর তারপর তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আটোক কারাগারে নিয়ে যান।

আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে কারাগারে স্থানান্তর করার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে নেওয়া কথা থাকলেও, তা মানা হয়নি।  সূত্র: দ্য ডন

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page