September 28, 2026, 2:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক বিশ্ববিদ্যালয়ে ক্লাস্টার বোমা হামলা করেছে ইউক্রেন : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের বিশ্ববিদ্যালয়ে ক্লাস্টার বোমা হামলা করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের গোলাগুলির পর ওই বিশ্ববিদ্যালয় ভবনের কাঠের ছাদে আগুন লাগে। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন অঞ্চলটির এক জরুরি কর্মকর্তা।

অঞ্চলটির রুশ সমর্থিত মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেছেন, ‘দোনেৎস্কে সর্বশেষ হামলার ফলস্বরূপ অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম ভবনে আগুন লেগেছে।’

দোনেৎস্কের রুশ সমর্থিত জরুরি মন্ত্রী আলেক্সি কোস্ত্রুবিৎস্কি বলেন, ‘আগুন নেভাতে আমরা ১২টি পানির ট্যাংক, তিনটি মই এবং ১০০টি ফায়ার ফাইটার ব্যবহার করছি। পুরো ছাদে আগুন লেগেছে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল। এর কারণেই আগুন লেগেছে।’

১৭ মাসের যুদ্ধে উভয় পক্ষই কমবেশি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেন গত মাসেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে। তবে বোমাগুলো তারা শুধু শত্রু সৈন্যদের ছত্রভঙ্গ করার কাজে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল।

অপরদিকে হামলার অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষই বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

কোস্ত্রুবিৎস্কি বলেন, ‘গোলাগুলির সময় ভবনের ভেতরে কোনো লোক ছিল না। সবচেয়ে দুঃখজনক বিষয় হল ছাদটি কাঠের, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

রুশ বার্তা সংস্থা আরআইএ কোস্ত্রুবিৎস্কি এবং জরুরি পরিষেবাকে উদ্ধৃত করে বলেছে, আগুন রবিবার ভোরে নিয়ন্ত্রণে আসার আগে প্রায় ১৮০০ বর্গ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page