September 28, 2026, 4:23 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা ; স্ত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বামীকে হত্যার উদ্দেশ্য কফিতে নিয়মিত বিষাক্ত পদার্থ মিশাতেন স্ত্রী। কয়েক মাস ধরে তিনি এই কাজ করেছেন। এই অপরাধের অভিযোগে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ডিগ্রি হত্যার চেষ্টার অভিযোগে এরইমধ্যে মেরোডি ফেলিকানো জনসন নামের ওই নারীকে অভিযুক্ত করা হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, গত মার্চে তার স্বামী রোবি জনসন কফিতে অন্যরকম স্বাদ অনুভব করেন। তখন তারা জার্মানিতে অবস্থান করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জনসন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত ছিলেন। এই দম্পতির এক সন্তান রয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, জনসন তার কফির পাত্রে উচ্চ মাত্রার ক্লোরিন রয়েছে তা আবিষ্কার করতে পুল টেস্টিং স্ট্রিপ করেছিলেন।

প্রথমদিকে স্বাদে পরিবর্তন পাওয়ার পর কফি খাওয়া বন্ধ করে দেন। কিন্তু এমন ভান করেন যাতে তার স্ত্রী বুঝতে পারেন যে তিনি নিয়মিত কফি খাচ্ছেন। কারণ জনসনের উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিতে পৌঁছে তারপর মামলা করা।

তদন্তকারীদের জনসন বলেন, তার বউয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে তিনি বেশ কয়েকটি গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন। ফুটেজে দেখা গেছে, তার স্ত্রী নিয়মিত ব্লিচ প্রক্রিয়া করে কফি মেকারে দিতো।

মূলত ফুটেজগুলো পুলিশের কাছে হস্তান্তরের পর এই ব্যাপারে তদন্ত শুরু হয়। জনসন পুলিশকে জানিয়েছেন, তার মৃত্যু থেকে সুবিধা নিতেই এই হত্যা চেষ্টা চালানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page