September 28, 2026, 4:23 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসায় জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানি এবং যুক্তরাষ্ট্রের পাঠানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুন কাজ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই ব্যবস্থাটি ব্যবহার করে গত এক সপ্তাহে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলেনস্কি যখন এসব বলছিলেন, তার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনে তীব্র হামলা চালায় রাশিয়া। এতে ৬ ইউক্রেনীয় নিহত হয়।

জেলেনস্কি জানান, মস্কো গত সাত দিনে ইউক্রেনে ৬৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৭৮টি ড্রোন নিক্ষেপ করেছে।

তিনি বলেন, ‘ইউএস প্যাট্রিয়ট এবং জার্মান আইরিস-টি শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা। আকাশে সন্ত্রাস হেরে যাচ্ছে… ইউক্রেন এই যুদ্ধে জয়ী হতে পারে। আমাদের ‘আকাশঢাল’ শেষ পর্যন্ত গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করবে।’

এদিকে খারকিভের শহর কুপিয়ানস্কের একটি রক্ত ​​​​সঞ্চালন কেন্দ্র রবিবার রুশ হামলার শিকার হয়। হামলাটিকে রুশ জাহাজের ওপর ইউক্রেনের হামলার প্রতিশোধ বলে ব্যাখ্যা করেছে ক্রেমলিন। সূত্র: দ্য গার্ডিয়ান

 

আজকের বাংলা তারিখ



Our Like Page