April 25, 2026, 10:44 am
শিরোনামঃ
ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের
এইমাত্রপাওয়াঃ

আদালতের রায়কে হাস্যকর বলল ইমরান খানের দল পিটিআই ; আপিলের আবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে স্থানীয় আদালতের রায়কে হাস্যকর বলে মন্তব্য করেছে তার রাজনৈতিক দল তেরিক-ই-ইনসাফ পার্টি বা পিটিআই। দুর্নীতির অভিযোগে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ওই আদালত।

এ বিষয়ে গতকাল (রোববার) পিটিআই ঘোষণা করেছে যে, তারা এরইমধ্যে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। স্থানীয় আদালত ইমরান খানকে শুধু তিন বছরের কারাদণ্ডই দেয়নি, তাকে আগামী পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধও করেছে।
ইমরান খানের আইনজীবী দলের সদস্য বাবর আওয়ান বলেন, “ভুয়া আদালত যে রায় দিয়েছে তা অত্যন্ত হাস্যকর। ইমরান খান দেশের সংবিধান অনুযায়ী ন্যায়বিচার পাননি, যে সংবিধান প্রত্যেক নাগরিককে ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে।”
বাবর আওয়ান আরো বলেন, উচ্চ আদালতে যে আপিল আবেদন করা হয়েছে তা বিবেচনায় নিলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবে এবং তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা বাতিল হবে।
লাহোর আদালতের রায়ের পরপরই পুলিশ ইমরান খানের লাহোর শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেসব উপহার পেয়েছেন তা তিনি ব্যক্তিগত সম্পদ হিসেবে বিক্রি করে দিয়েছেন বলে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৫০টি মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page