August 7, 2026, 7:23 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত ইমরান খান !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী নাইম হায়দোর পাঞ্জেথা দাবি করেছেন, কারাগারে সি-ক্যাটাগরিতে রাখা হয়েছে তাকে। অ্যাটক কারাগারে কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না পিটিআইয়ের চেয়ারম্যান। ইমরান খানের সঙ্গে সোমবার দেখা করে এসব কথা জানান তিনি। খবর জিও নিউজের।

ইমরান খানকে যে কারাগারে বন্দি রাখা হয়েছে সেটিতে পোকামাকড়ের বাসা বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান তাকে জানান, বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত তিনি।

তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। আদালতের নির্দেশে লাহারের জামান পার্কের বাসভবন থেকে তাৎক্ষণিক আটক করা হয় ইমরানকে। তার দল পিটিআইয়ের অভিযোগ, রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আগে থেকেই রায়ের ফলাফল জানতো কিনা, এমন প্রশ্ন তুলেছেন দলটির নেতাকর্মীরা।

ইমরান খানের সঙ্গে দেখা শেষে সোমবার সাংবাদিকদের আইনজীবী বলেছেন, কারাগারে ছোট একটি কক্ষে রাখা হয়েছে, যেখানে একটি খোলা বাথরুম আছে। পিটিআই প্রধান আমাকে বলেছেন গ্রেফতারের সময় কোনও ওয়ারেন্ট দেখায়নি পুলিশ। ওই সময় তার স্ত্রী বুশরা বিবি’র কক্ষ ভাঙার চেষ্টা করেছে তারা।

পিটিআই প্রধান আইনজীবীকে জানান, কারাগারে স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া উচিত তাকে।

তোশাখানা মামলা প্রসঙ্গে আদালতের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী হায়দোর পাঞ্জেথা।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page