August 7, 2026, 7:24 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কিকে হত্যা চেষ্টার অভিযোগে এক নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে এক নারী আটক  হয়েছেন। সোমবার (৭ আগস্ট) এমন দাবি করেছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন ও দ্য গার্ডিয়ান।

বিবৃতিতেআটক হওয়া নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি এসবিইউ। তবে সে ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলের বাসিন্দা।

গত মাসের জুলাইয়ের শেষে মাইকোলাইভে জেলেনস্কির পরিকল্পিত সফর সম্পর্কে ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ’ করেছিলেন ওই নারী। বিমান হামলায় হত্যাচেষ্টায় রাশিয়াকে তথ্য সরবরাহ করেছিলেন তিনি।

এসবিইউ’র এজেন্টরা নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই জানতে পারে। হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় জেলেস্কির সফরে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে হাতে নাতে ধরা হয়েছিল। সে শত্রুদেরকে তথ্য দিয়ে সহায়তার চেষ্টা করছিল।

যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তে দেখা গেছে, মাইকোলাইভের একটি সামরিক দোকানে একসময় বিক্রিয় কর্মী ছিলেন তিনি।

এ ঘটনায় জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই করছে এসবিইউ ।

ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কয়েকবার জেলেনস্কিকে হত্যার চেষ্টা হয়েছিল বিভিন্নভাবে। কিন্তু সবগুলোই ব্যর্থ করে দেওয়ার দাবি করে দেশটির সামরিক বাহিনী। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page