September 28, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষাকরে  আমেরিকার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে আমেরিকার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা গতকাল (সোমবার) জরুরিভাবে আমেরিকার প্রতি এই আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক টেলিফোন সংলাপের সময় কুলেবা আমেরিকার তৈরি দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা বলেন। তিনি বলেন, “সমস্ত সহযোগিতা সরবরাহের জন্য আমি আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।” পরে তিনি টুইটারে দেয়া এক পোস্টে এই ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি জানান। এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার।

গত বছর আমেরিকা ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার চেয়ে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় চার গুণ বেশি। ইউক্রেন বলছে, যুদ্ধের ময়দান থেকে বহু দূরত্বে অবস্থান করে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের সাহায্যে তাদের সেনারা রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর বিপরীতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো জোটবদ্ধভাবে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। আর এ কাজের নেতৃত্বে রয়েছে আমেরিকা।

আজকের বাংলা তারিখ



Our Like Page