September 17, 2026, 2:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ বিআরটিএ’র এক বছরে ৮ কোটি টাকা রাজস্ব আদায়

জাফিরুল ইসলাম : ঝিনাইদহ বিআরটিএ’র এক বছরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় করা  হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহে চলতি বছরের  জুন মাস পর্যন্ত ৭ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯’শত ৮ টাকা রাজস্ব আদায় করা হয়।

ঝিনাইদহ বিআরটিএ’র সার্কেলের সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে ভ্যাট, ট্যাক্স বাদেই ২০২২ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯’শত ৮ টাকা রাজস্ব আদায় হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয়েছে, রেজিট্রেশন বাবদ আদায় ৩ কোটি ৬৫ লক্ষ ৫৭ হাজার ৮২ টাকা। মালিকানা হস্তান্তর বাবদ আদায় ১৯ লক্ষ ৭২ হাজার ৩’শত টাকা।

ফিটনেস পুর্ননিবন্ধন বাবদ আদায় ৪৫ লক্ষ ১৯ হাজার ৭৫ টাকা। ট্যাক্স টোকেন বাবদ আদায় ১ কোটি ৯১ লক্ষ ৮১ হাজার ১’শত ৪২ টাকা। লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বাবদ আদায় ৮০ লক্ষ ২ হাজার ৬’শত ৮৩ টাকা।তিনি আরও জানান, আমি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে এর আগে ২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত ৮ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৭’শত ৭৩ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত দুই বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলোতে তা সম্ভব হয়নি বলেও জানান বিআরটিএ’র এই কর্মকর্তা।

উল্লেখ্য, বিআরটিএ’র সার্বিক কার্যক্রম দৈনন্দিন সম্পন্ন হলেও ড্রাইভিং লাইসেন্স পেতে এখনও পর্যন্ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে ভুক্তভোগিদের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনার সত্যতা কর্তৃপক্ষ স্বীকার করেছেন।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page