August 8, 2026, 5:35 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইতালির উপকূলে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমধ্যসাগরের ইতালির উপকূলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে স্থানীয় ইতালীয় সংবাদমাধ্যম আনসা নিউজ।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী নিয়ে রওনা হয়েছিল তাদের নৌকাটি। এই দলটিতে ৩ জন শিশুও ছিল।

কিন্তু যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সলিল সমাধি ঘটে ৪১ জন যাত্রীর। আর সাগরে ভাসতে থাকা জীবিত চার যাত্রীকে উদ্ধার করে একটি কার্গো জাহাজ। তারপর তাদেরকে ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার ইতালির কোস্টগার্ডের জাহাজ জীবিত যাত্রীদের নিয়ে ইতালির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় এসে পৌঁছায়। এই যাত্রীদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই আইভরি কোস্ট এবং গিনি থেকে এসেছেন।

ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দু’টি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, স্যাফ্যাক্স থেকে লাম্পেদুসা সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বর্হিগমণ পথ হয়ে উঠেছে।

চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহলবোটগুলো ও বিভিন্ন ত্রাণ গোষ্ঠী লাম্পেদুসার কাছে হাজির হওয়া আরও প্রায় ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। সূত্র : বিবিসি, রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page