April 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানকে অন্ধকার সুবিধাহীন সেলে রাখা হয়েছে : আইনজীবিদের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলে বন্দি। দলের অভিযোগ, ইমরানের সঙ্গে জঙ্গির মতো ব্যবহার করা হচ্ছে।

ক্ষমতা হারানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে দুইশটিরও বেশি মামলা করা হয়েছে। এবার তো তাকে কারাগারে বন্দি করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, ইমরানের সঙ্গে কারাগারে যে ব্যবহার করা হচ্ছে, তা সাধারণত জঙ্গিদের সঙ্গে করা হয়।

ইমরানের আইন বিষয়ক মুখপাত্র নইম হায়দার পানজুঠা বলেছেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি জেলে গিয়ে ইমরানের সঙ্গে কথা বলতে পেরেছেন। ইমরান তাকে বলেছেন, ”আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, যাতে মনে হচ্ছে আমি একজন জঙ্গি।”

তিনি জানিয়েছেন, ”ইমরানকে খুব ছোট ও অন্ধকার সেলে রাখা হয়েছে। খোলা জায়গায় শৌচ করতে হচ্ছে। ওই সেলে একটাই সুবিধা আছে। তা হলো, একটা সিলিং ফ্যান।”

নইমের দাবি, ইমরানের মনোবলে একটুও চিড় ধরেনি। তিনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি।

ইমরানের আরেক মুখপাত্র রসুল হাসান বলেছেন, ”তাকে থাকার অযোগ্য জায়গায় রাখা হয়েছে। তা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী চাঙ্গা আছেন। তিনি বলেছেন, মানুষকে জানান, আমি আমার নীতি থেকে সরব না।”

নইম জানিয়েছেন, মঙ্গলবার তারা আদালতে আবেদন জানাবেন। তবে ইমরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি আছেন।

ইমরানের আইনজীবীরা ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়ে বলবেন, সাবেক প্রধানমন্ত্রীকে যেন ভালোভাবে জেলে রাখা হয়। সেখানে একটা টেবিল, চেয়ার, টিভি ও গদি দেয়া হয়. এবং  বাড়ি থেকে খাবার আনার সুবিধা দেয়া হয়। তাকে যেন স্ত্রী, দলের নেতা এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়। সূত্র: ডয়েচে ভেলে

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page