March 16, 2026, 8:05 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার বৃহৎ কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করতে চায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিউস্টনে রুশ কনসাল জেনারেল জানিয়েছে আমেরিকার বড় বড় কোম্পানিগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায়।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ আমেরিকার হিউস্টনে রাশিয়ার কনসাল জেনারেল আলেকজান্ডার জাখারভের বরাত দিয়ে আজ (বুধবার) এ খবর দিয়েছে। তাস আরও জানিয়েছে জাখারোভ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাশিয়ার সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বলেছেন: আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাশিয়ার সাথে আবার সহযোগিতা শুরু করতে ইচ্ছুক। আমেরিকার ব্যবসায়ীরা রাশিয়ার বৃহৎ বাজার হারাতে চায় না এবং তারা চায় না এই বাজারটি অন্যরা দখল করুক।

তিনি আরও বলেন, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় মার্কিন ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় নয়া প্রকল্প রয়েছে ঠিকই। কিন্তু এইসব প্রকল্প রাশিয়ায় যেসব প্রকল্পে মার্কিন ব্যবসায়ীরা যুক্ত ছিল তাদের জন্য লাভজনক বিকল্প নয়।

রুশ এই কূটনীতিক আরও বলেন: ভবিষ্যতে রাশিয়ার বৃহৎ বাজার হাতছাড়া করার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা ক্ষুব্ধ। নয়া সাপ্লাই চেইন গড়ে তোলা অসম্ভব না হলেও এর পেছনে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে বাস্তবতা হলো মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করতে আগ্রহী।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে। তারই পরিপ্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে এবং অনেক কোম্পানি মস্কোয় তাদের অফিস বন্ধ করে দেয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page