July 15, 2026, 4:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ; পিতা-পুত্রসহ ৪ জন আটক  স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নাটোরের আয়তুন্নেছাদের চোখে আনন্দঅশ্রু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর সদর উপজেলার পীরজিপাড়া গ্রামের বিধবা আয়তুন্নেছা-একদিন যার স্বামী ছিল, সংসারে প্রাচুর্য না থাকলেও স্বাচ্ছন্দ ছিল। স্বামী মারা যাওয়ার পরে কপাল পোড়ে আয়তুন্নেছার। বয়সের ভারে নুব্জ আয়তুন্নেছার শুরু হয় কষ্টে ভরা অনিশ্চয়তার জীবন। পাঁচ মেয়ে এক ছেলের সংসারের চাকা তো কিছুতেই ঘুরে না, নাই মাথা গোজার ঠাঁই। কালের পরিক্রমায় সব ছেলে-মেয়েরা আলাদা সংসার পাতলেও অন্য এক মেয়েকে সাথে নিয়ে ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই অশীতিপর বৃদ্ধা আয়তুন্নেছার। জীবন সায়াহ্নে এ আয়তুন্নেছা’র ঠিকানা হয়েছে পীরজিপাড়া আশ্রয়ণ প্রকল্পে। আজ তাকে জমির দলিলসহ বাড়ির চাবি প্রদান করায় তাঁর কান্না কিছুতেই থামছেনা।
একই উপজেলার পন্ডিতগ্রামের দিনমজুর আক্কাছ আলী স্ত্রীকে সাথে নিয়ে থাকতেন পাটকাঠির বেড়া আর ছনের চালার ছোট্র একটা ঘরে। তাও খাস জায়গা। বৃষ্টি হলেই ছনের চালার ফাঁক ফোকড় দিয়ে ঘরের মধ্যে নেমে আসে পানি। আজ আক্কাছ আলীর দুঃখ ধারার বিদায়ের দিন। জমির দলিলসহ বাড়ির চাবি পেয়ে আবেগ আপ্লুত আক্কাছ বললেন, একটা বাড়ির মালিক হবো স্বপ্নেও কখনো ভাবিনি।
নাটোর সদর উপজেলার হিসুলী গ্রামের ছাবিনা  প্রকল্প থেকে নির্মিত ঘর পেয়ে উচ্ছ্বসিত। দীর্ঘদিনের বিধবা জীবনে অভ্যস্ত নিঃসঙ্গ ছাবিনা জানায়, ঝড়-বৃষ্টিতে আর মানুষের বাড়িতে আশ্রয় খুঁজতে হবে না। আমরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, তাঁর এ নিজস্ব উদ্যোগের জন্যে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, প্রকল্পের নির্দেশিত ডিজাইন ও প্রাক্কলিত ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করেছেন। নতুন আশ্রয়ে সুবিধাভোগীদের আনন্দ ও কৃতজ্ঞতা বোধ দেখে আমরা অভিভূত। উপজেলায় আজকে নতুন একশ’ বাড়ির বাসিন্দাসহ চারটি পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক হাজার ৮৯টি পরিবার আমার পরিবার। ভূমিহীন ও গৃহহীনমুক্ত এ উপজেলার এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে অবিরাম কাজ করে যেতে চাই।
নাটোর সদর উপজেলা মিলনায়তনে উপজেলার শত পরিবারের মাঝে জমির দলিলসহ চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘একটি মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ মূলনীতি বাস্তবায়ন করা হয়েছে তাঁর অগ্রাধিকারপ্রাপ্ত আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। ভূমিহীন ও গৃহহীনমুক্ত নাটোর তথা সারাদেশ গঠনে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ সারাবিশ্বে নজীরবিহীন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page