May 22, 2026, 11:59 pm
শিরোনামঃ
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলকসহ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত শর্ত বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ভূমি সেবা মেলার শেষদিনে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

সাইবার হামলার শিকার যুক্তরাজ্যের নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের নির্বাচনবিষয়ক কমিশন হ্যাকিংয়ের শিকার হয়েছিল দুই বছর আগে। হ্যাকিং করা হয়েছিল প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ই-মেইল, ভোটার উপাত্ত।

গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইলেকটোরাল কমিশন জানায়, ২০২১ সালের এই ঘটনা তারা গত বছর উদ্‌ঘাটন করতে পেরেছে। এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

তবে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের চার কোটি ভোটারের তথ্যভান্ডারে চালানো সাইবার হামলার কোনো কুলকিনারা এক বছরেও করা যায়নি। এই ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে ইলেকটোরাল কমিশন।

ইলেকটোরাল কমিশনের প্রধান নির্বাহী শন ম্যাকনেলি এক বিবৃতিতে বলেন, ‘আমরা জানি, শত্রুরা কিসের নাগাল পেয়েছিল। কিন্তু ঠিক কোন ধরনের ফাইলে তারা ঢুকতে পেরেছিল বা আদৌ পেরেছিল কি না, সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

প্রতিষ্ঠানটি বলছে, এ ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে যে যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো হ্যাকারদের লক্ষ্যবস্তু।

এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া হস্তক্ষেপ করেছে, এমন তথ্য উদ্‌ঘাটিত হওয়ার পর পশ্চিমা দেশগুলোর কাছে নির্বাচনী ব্যবস্থার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ডয়চে ভেলে

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page