September 28, 2026, 6:30 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাত বছর পর ইরানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল সৌদি দূতাবাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানে সৌদি আরবের দূতাবাস আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পুনরায় শুরু করেছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মিশনটি বন্ধ হওয়ার সাত বছর পর দুই আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির জন্য পুনরায় কার্যক্রম শুরু করেছে।

মার্চ মাসে ঘোষিত চীনের মধ্যস্থতায় সৌদি, ইরান, চীন যৌথ বিবৃতির মাধ্যমে ঘোষণা দেয় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে এবং তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে।

রিয়াদের ধর্মগুরু নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর দীর্ঘকালের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ২০১৬ সালে সম্পর্ক ছিন্ন করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রের বরাতে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সৌদি আরবের দূতাবাস ইসলামী প্রজাতন্ত্র ইরানে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। যদিও এই পদক্ষেপের বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি।

জুন মাসে ইরান একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিয়াদে তার দূতাবাস পুনরায় চালু করেছিল।

ইরানের সংবাদমাধ্যম ইতোপূর্বে সৌদি দূতাবাস পুনরায় খোলার বিলম্বের কারণ হিসেবে ২০১৬ সালে দেশটিতে বিক্ষোভের সময় ভবনটির ক্ষতিগ্রস্ত অবস্থার জন্য দায়ী করেছিল। ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সৌদি কূটনীতিকরা ইরানের রাজধানীতে একটি বিলাসবহুল হোটেলে কাজ করবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page