August 7, 2026, 8:21 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে সরকারি কর্মকর্তা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মানিতে এক সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। তিনি রাশিয়ার হাতে গোপন তথ্য তুলে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বুধবার (৯ আগস্ট) তাকে বিচারকের সামনে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াকে গোপন তথ্য দেওয়ার অভিযোগে জার্মানিতে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মান গোপনীয়তার নিয়ম মেনে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শুধুমাত্র টমাস এইচ বলে জানানো হয়েছে।

বিবিসি বলছে, গ্রেপ্তারকৃত ওই জার্মান কর্মকর্তা সামরিক সরঞ্জাম এবং তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে এমন একটি অফিসে কাজ করেন। তিনি নিজের উদ্যোগে বার্লিনে রাশিয়ান দূতাবাস এবং বন শহরের রুশ কনস্যুলেটে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার গোপন এই পরিষেবাগুলো অফার করেন বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার তাকে বিচারকের সামনে হাজির করা হয় এবং আটকের পর এখন তাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জার্মান বিচারমন্ত্রী মার্কো বুশম্যান বলেছেন, ‘বিদেশিদের হয়ে গোপনে কাজ করছেন বলে সন্দেহ হওয়ার পর ফেডারেল প্রসিকিউটর একজন জার্মান অফিসারকে গ্রেপ্তার করেছে।’

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মকর্তা তার কাজের সময় প্রাপ্ত তথ্য রাশিয়ান গোয়েন্দা পরিষেবার কাছে পাঠানোর অভিপ্রায়ে সেগুলো হস্তান্তর করেছিলেন। তাকে পশ্চিম জার্মানির কোবলেঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে তার বাড়ি ও কর্মস্থলে তল্লাশি চালানো হয়।

এর আগে গত জুন মাসে ‘আক্রমনাত্মক রাশিয়ান গুপ্তচরবৃত্তির’ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল জার্মানির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বিএফভি।

অবশ্য গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর জার্মানিতে এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার কাছে গোয়েন্দা তথ্য প্রেরণের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

জার্মান গোপনীয়তার নীতির কারণে সেসময় আটককৃত ওই ব্যক্তির নাম কেবল আর্থার ই বলে জানানো হয়। আর ওই ব্যক্তিকে জার্মান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (বিএনডি)-এর এক কর্মচারীর সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়েছিল।

বিএনডি-এর সেই কর্মচারীকেও গত বছরের ডিসেম্বরে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page