August 7, 2026, 10:09 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

লোকসভায় অনাস্থা ভোটে নরেন্দ্র মোদির জয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের লোকসভায় আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ভালোভাবেই উতরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সংসদে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার সরকার ভোটে হারবে না বলেই ধারণা করা হচ্ছিল। তারপরও এই ভোটকে ‘ভারতের মানহানি’ করার জন্য বিরোধী দলগুলোর প্রচেষ্টা হিসেবে দেখছেন মোদি।

পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদি বক্তৃতা দেওয়ার পর সরকারদলীয় এমপিদের কণ্ঠভোটে খারিজ হয়ে যায় এই প্রস্তাব।

বিরোধী নেতারা অবশ্য বলছেন, মণিপুরে জাতিগত সংঘাতের বিষয়ে প্রধানমন্ত্রীকে কথা বলতে বাধ্য করার জন্যই ভোটের আয়োজন করা হয়েছিল।

ভারতের উত্তর-পূর্বের রাজ্যটিতে বিজেপির শাসন চলছে। মে মাসে আদালতের এক রায় নিয়ে সংখ্যাগরিষ্ঠ মেইতি ও উপজাতি কুকি সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

শুরুতে চুপ থাকলেও দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে কথা বলেন মোদি। জানান, দোষীদের অবশ্যই সাজার আওতায় আনা হবে।

২০ জুলাই শুরু হওয়া সংসদ অধিবেশনে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। তারা দাবি করে, এই সহিংসতার বিষয়ে ভাষণ দেবেন মোদি।

বৃহস্পতিবার অনাস্থা ভোটের আগে মোদি তার একঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া ভাষণে মণিপুরের বিষয়টি না আনলে বিরোধীরা সংসদ থেকে ওয়াকআউট করে।

তবে বক্তৃতার শেষের দিকে মোদি কথা বলেন মণিপুর ইস্যুতে। তিনি বলেন, ‘ফেডারেল এবং রাজ্য সরকার রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে এক হয়ে কাজ করছে।’

মোদি বলেন, ‘আমি মণিপুরের জনগণকেও বলতে চাই, দেশ আপনাদের সঙ্গে আছে। আমরা এক হয়ে এই চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করবো।’

ভাষণে মণিপুর নিয়ে ‘রাজনৈতিক খেলার জন্য’ জন্য বিরোধীদের অভিযুক্ত করেন মোদি।

তিনি বলেন, ‘তাদের ভারতের জনগণের ওপর, ক্ষমতার ওপর আস্থা নেই। তারা এই অনাস্থা ভোট দিয়ে ভারতীয়দের আত্মবিশ্বাস ভাঙার ব্যর্থ চেষ্টা করেছে।’

২০১৪ সালে ক্ষমতায় আসার পর এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলো মোদি সরকারের সঙ্গে। ২০১৮ সালে এক আইনপ্রণেতা দক্ষিণ অন্ধ্র প্রদেশ রাজ্যকে একটি বিশেষ বিভাগের মর্যাদা দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। ১২ ঘণ্টা বিতর্কের পর এটি খারিজ হয়ে যায়। সূত্র: এনডিটিভি, বিবিসি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page