October 12, 2026, 6:47 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় কোরিয়া ও ইরাকে আটক অর্থ মুক্ত করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও ইরাকে অবৈধভাবে আটক ইরানের ১০ বিলিয়ন ডলার অর্থ সফলভাবে দেশে আনার ব্যবস্থা করতে পেরেছে তেহরান।

ওই দুই দেশে ইরানের জ্বালানি বিক্রি বাবদ এই বিপুল পরিমাণ অর্থ ইরানের পাওনা হয়েছিল কিন্তু তেহরানের ওপর আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার অজুহাতে সিউল ও বাগদাদ ওই অর্থ পরিশোধে গড়িমসি করছিল।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইরানি অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থা হয়েছে। ওই চুক্তিতে বলা হয়েছে, ইরানে আটক কয়েকজন মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে আমেরিকায় আটক কয়েকজন ইরানি নাগরিক মুক্তি পাবেন। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও ইরাকে আটকে পড়া অর্থ ইরানে ফেরত আসবে।

চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ৬ বিলিয়ন ডলার অর্থের পাশাপাশি ইরাকের একটি ব্যাংকে আটক কয়েক বিলিয়ন ডলার অর্থ ইরানের নিয়ন্ত্রণে আসবে। দক্ষিণ কোরিয়ায় আটক ৬ বিলিয়ন ডলার অর্থ এরইমধ্যে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে জমা হয়েছে এবং অচিরেই এই অর্থ কাতারের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তরিত হবে। সেখান থেকে ইরান তার পাওনা অর্থ খরচ করতে পারবে।

এদিকে ইরানে আটক পাঁচ মার্কিন নাগরিককে এরইমধ্যে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে এবং তারা ভিডিও কলে আমেরিকায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে চুক্তি অনুযায়ী, ইরানের পাওনা অর্থ পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এসব মার্কিন বন্দি ইরান ত্যাগ করতে পারবেন না।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page