September 28, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নতুন নিষেধাজ্ঞা আরোপ ‘মার্কিন নিষেধাজ্ঞা নীতি’র ব্যর্থতার ইঙ্গিত : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, মস্কোর উপর যুক্তরাষ্ট্রের আরেক দফা নিষেধাজ্ঞা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত বহন করে। খবর তাস’র।
দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ‘প্রশাসনের বিধিনিষেধমূলক নীতির ব্যর্থতার ব্যাপারে ক্রমবর্ধমান সমালোচনা মোকাবেলা করার জন্য মার্কিন কর্তৃপক্ষের আরেকটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এমনকি স্থানীয় রুসোফোবদের কাছে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও আমাদের অর্থনীতিকে নিচে নামানো এবং রাশিয়ার প্রযুক্তিগত সার্বভৌমত্বকে ক্ষুন্ন করা  সম্ভব হয়নি। বিশেষ করে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশেষজ্ঞারা এ সত্যটি নিশ্চিত করেছেন।’
আন্তোনভ আরো বলেন, ‘আমাদের অর্থনীতির ওপর পশ্চিমা দেশগুলোর আঘাত কার্যকরভাবে প্রত্যাখ্যাত হচ্ছে। এটি রাশিয়ার জনগণকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’
শুক্রবার মার্কিন রাজস্ব বিভাগ রাশিয়ার ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান, পাইটর অ্যাভেন, জার্মান খান এবং অ্যালেক্সি কুজমিচেভের পাশাপাশি রাশিয়ান ইউনিয়ন অফ ইন্ডস্ট্রিয়ালিস্ট ও উদ্যোক্তাদের কালো তালিকাভূক্ত করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page