September 25, 2026, 10:03 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সের আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকিতে সরানো হলো পর্যটকদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের অন্যতম প্রধান আকর্ষণ আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকির কারণে সরিয়ে নেওয়া হলো তিনটি তলার পর্যটকদের। শনিবার (১২ আগস্ট) মধ্য প্যারিসে ঘটে এ ঘটনা। খবর এএফপির।

আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বে থাকা এসইটিই কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশের একটি দল টাওয়ারে অবস্থিত একটি রেস্তোরাঁসহ গোটা এলাকা তল্লাশি করছে।

মুখপাত্র বলেছেন, এটি এ ধরনের পরিস্থিতিতে একটি স্বাভাবিক প্রক্রিয়া, যদিও তা বিরল।

বোমা হামলার হুমকির পর স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) দিকে আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা এবং নিচের বর্গাকার জায়গা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই ঘণ্টা পরেই পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া স্থাপনাটি। সতর্ক সংকতেটি ভুল ছিল বলে জানিয়েছে সূত্র।

ঐতিহ্যবাহী স্থাপনা আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৮৮৭ সালের জানুয়ারি মাসে। শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ওই বছরের বিশ্ব মেলার সময় প্রায় ২০ লাখ পর্যটক টাওয়ারটি পরিদর্শন করেন।

এরপর থেকে ধীরে ধীরে ফ্রান্সের প্রতীকী গুরুত্বসম্বলিত স্থাপনা হয়ে উঠেছে আইফেল টাওয়ার। গত বছরও প্রায় ৬২ লাখ পর্যটক পেয়েছিল স্থাপনাটি। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page