September 28, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাজস্থানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয় বাস।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার করা হয়েছে।

এনডিটিভি বলছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।

অবশ্য দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ



Our Like Page